কবি হাডসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা গোল্ডি হনের সঙ্গে কেট হাডসন
মা গোল্ডি হনের সঙ্গে কেট হাডসন

মায়ের জন্মদিনে সেরা উপহার হতে পারে কোনটি? উপহারদাতা যখন হলিউড তারকা, দামি কোনো নেকলেস কিংবা গয়না? কিন্তু না, কেট হাডসন বেছে নিলেন একেবারেই অন্য এক উপহার। মা গোল্ডি হনের ৭০তম জন্মদিনে লিখলেন আবেগময় এক কবিতা। হৃদয় থেকে উৎসারিত ভালোবাসায় মাখামাখি যার প্রতিটি বাক্য।
মায়ের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন; যেখানে দেখা যায়, পরম মমতায় মাকে জড়িয়ে ধরেছেন। গায়ে এঁকে দিচ্ছেন চুমু। ট্রেতে সাজানো রাশি রাশি কাপ কেক। দেয়ালে ব্যানার: হ্যাপি বার্থডে।
সেই ভিডিওর ক্যাপশনে কবিতাটি লিখেছেন হাডসন। কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে তাঁর মায়ের জীবনের গল্প। ১৯৬৯ সালে অস্কার জেতা গোল্ডি খুব সংগ্রামমুখর একটা জীবন যাপন করেছেন। হাডসনের জন্মের ১৮ মাসের মাথায় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাঁর। মাকে যেন হাডসন বলছেন, ‘দুঃখিনী দুঃখ করো না।’ কবিতার শেষ কয়েকটি বাক্য: ‘ততক্ষণ পর্যন্ত হাসো, যতক্ষণ না কান্না পায়। ততক্ষণ পর্যন্ত কেঁদো, যতক্ষণ না হাসি আসে। কারণ আমরা ততক্ষণ পর্যন্ত বাঁচি, যতক্ষণ না আমাদের মৃত্যু হয়।’ ইনস্টাগ্রাম।