কাঁদে বাবার মন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা রাসেল ক্রোকে ঠিক অফিস করতে হয় না। তবে যে কাজের সঙ্গে তিনি যুক্ত, সেটার জন্য সন্তানদের ঠিকমতো সময় দেওয়া হয় না। আর এর জন্য কাঁদে তাঁরও মন। ক্রো তাই ঠিক করেছেন, এখন থেকে সন্তানদের বেশি বেশি সময় দিতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। আর বেছে বেছে সেসব ছবিতে কাজ করবেন, যেগুলোর শুটিং বেশি দূরে হবে না।
দুই সন্তানের বাবা ক্রো বলেছেন, ‘বিমানে চড়ে বসলেই মনে হয়, ভীষণ প্রয়োজনের সময় চাইলেই পাঁচ মিনিটের মধ্যে সন্তানদের কাছে যেতে পারব না। এই মানসিক দুশ্চিন্তা আমাকে পাগল করে দেয়।’ কনট্যাক্ট মিউজিক।