কানে আসছেন ঐশ্বরিয়া মল্লিকা ও সোনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চনকে যদি আমাদের উপমহাদেশে কান চলচ্চিত্র উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়, তাহলে সম্ভবত খুব ভুল বলা হয় না। গত ১৪ বছরে দক্ষিণ এশিয়ার সিনেমা জগতের কাছে কান আর লালগালিচায় ঐশ্বরিয়ার হাসিমুখ যেন হয়ে উঠেছে সমার্থক।
বিশ্ব সিনেমার এই মহামিলনমেলার ৬৮তম আসরের লালগালিচা মাতাতে আসছেন বচ্চন পরিবারের বধূ। বলছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর কান যাত্রা শুরুর খবর মেলেনি।
২০০২ সাল থেকে প্রসাধনসামগ্রী লরিয়েলের দূত হিসেবে কানে আসছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।
কান উৎসবের আরেক বলিউডি চেনা মুখ সোনম কাপুর। ঐশ্বরিয়ার মতো না হলেও সোনমের কান ক্যারিয়ারও নেহাত কম হলো না। এবার আবারও যোগ দিতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।
মল্লিকা শেরাওয়াত সম্ভবত সরব হয়ে ওঠেন কান উৎসবে এলেই।
উৎসবে এক ভারতীয় সাংবাদিকের কাছে শুনলাম, বিয়ে থা করে নাকি এখন ফ্রান্সেই থিতু হয়েছেন মল্লিকা।