কানে প্রথম আলোর ভিডিও চিত্রে মারিয়ন কোতিয়াহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি অভিনেত্রী মারিয়ন কোতিয়াহ উৎসবের প্রথম দিনে (বুধবার) এসেছিলেন তাঁর অভিনীত ‘ইজমায়েলস ঘোস্ট’ ছবির সংবাদ সম্মেলনে। ফ্রান্স তো বটেই, ‘ইসেপশন’, ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর মতো ছবির সুবাদে হলিউডেও দারুণ চেনা এক নাম মারিয়ন।
‘অ্যালাইড’ ছবির শুটিংয়ের সময় ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কের গুজব উঠেছিল। নিন্দুকেরা বলছিলেন, ব্র্যানজেলিনার সংসার ভাঙার মূলে নাকি এই অভিনেত্রী। যদিও সেটা পুরোপুরি অস্বীকার করেছেন মারিয়ন। সংবাদ সম্মেলনের এক ফাঁকেই খ্যাতিমান এই ফরাসি অভিনেত্রী বন্দী হলেন প্রথম আলোর ক্যামেরায়।
