কারও সর্বনাশ, কারও পৌষ মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোফার বিজ্ঞাপন
সোফার বিজ্ঞাপন

হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ ভক্তদের মনে আঘাত দিলেও কেউ কেউ এই বিচ্ছেদ থেকেও ফায়দা লুটতে চাইছেন। কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্র্যাড ও জোলির এই বিচ্ছেদকে পুঁজি করে অদ্ভুত সব বিজ্ঞাপনের পরিকল্পনা করছেন। তবে, এই ধরনের বিপণন পরিকল্পনা নিয়ে সমালোচনাও কিন্তু কম হচ্ছে না।

ব্র্যাড-জোলির বিচ্ছেদের পর সুইডেনের একটি আসবাবপত্রের প্রতিষ্ঠান পত্রিকায় সোফার একটি বিশাল বিজ্ঞাপন দিয়েছে। তাতে বলা হয়েছে, চাইলে দুই আসনের এই সোফাটি আলাদা করে নিয়েও বসা যাবে। এটিই সেই সোফার বৈশিষ্ট্য। বিজ্ঞাপনের ট্যাগ লাইনে প্রতিষ্ঠানটি বলেছে ‘বিচ্ছেদ ঘটতেই পারে’। সেখানে আরও বলা হচ্ছে যখন-তখন ভাঙন হতে পারে বলে এই সোফা তারকাদের জন্যই উপযুক্ত।

টিকিটের বিজ্ঞাপন
টিকিটের বিজ্ঞাপন

এদিকে নরওয়ের একটি এয়ার লাইনস দেশটি থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুধু মাত্র যাওয়ার টিকিট বিক্রির বিজ্ঞাপন প্রকাশ করেছিল কিছুদিন আগে। বিজ্ঞাপনের ট্যাগ—‘ব্র্যড এখন একা’...। এয়ার লাইনসের থেকেও এক কাঠি সরেস ফলের রস বিক্রেতা প্রতিষ্ঠান বুস্ট। ব্র্যাড-জোলির বিচ্ছেদের খবর যেদিন প্রকাশ পেল, সেদিন ব্র্যাড ও জোলি নামের তারা সব ক্রেতাকে বিনা মূল্যে ফলের রস পান করিয়েছে।

বিজ্ঞাপন নির্মাতাদের হাত থেকে রক্ষা পাননি ব্র্যাড পিটের সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনও। কারও সংসার ভাঙার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এই ধরনের বিজ্ঞাপনের ধারণা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। নিউজ ডট কম।