কারডাশিয়ানের যাত্রাভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কারডাশিয়ান
কিম কারডাশিয়ান

কিম কারডাশিয়ানকে স্বাগত জানাতে সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছিল ভারত। ওদিকে যুক্তরাষ্ট্রের এই টিভি তারকাও বলেছিলেন, ‘নমস্কার...আসছি ভারতে।’
কিন্তু বিধিবাম। এ যাত্রা ভারত ভ্রমণে আসা হচ্ছে না কিম কারডাশিয়ানের। একটি সুগন্ধির প্রচারণায় বিশ্ব সফরে বেরিয়েছেন। কলা বেচার সুযোগে রথ দেখা আর হলো না! কথা ছিল, ২১ নভেম্বর বিগ বস ৮-এর সেটেও হাজিরা দেবেন কারডাশিয়ান। সে পরিকল্পনাও ভেস্তে গেছে।
জানা গেছে, ভিসা-সংক্রান্ত জটিলতা এই যাত্রাভঙ্গের কারণ। জি নিউজ।