কে এই সুন্দরী কারোলিনা বিলাভস্কা

পোল্যান্ডের কারোলিনা বিলাভস্কা হলেন ৭০তম মিস ওয়ার্ল্ড। বৃহস্পতিবার পুয়ের্তো রিকোতে ছিল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে প্রথম রানারআপ হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শ্রী সাইনি। দ্বিতীয় রানারআপ পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
মিস পোল্যান্ড কারোলিনা বিলাভস্কা ৭০তম বিশ্বসুন্দরীর মুকুট জিতে হাত নেড়ে দর্শকের অভিবাদনের জবাব দিচ্ছেন। পুয়ের্তো রিকোর কোকাকোলা মিউজিক হলে এবারের সুন্দরী প্রতিযোগিতার আসর বসে
এএফপি
২ / ১০
পোলিশ এই তারকা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করছেন। তাঁর ইচ্ছা পিএইচডি করার।
এএফপি
৩ / ১০
কারোলিনাকে মুকুট পরিয়ে দিচ্ছেন ২০১৯ সালের মিস ওয়ার্ল্ড টনি-অ্যান সিং।
এএফপি
৪ / ১০
মডেল হিসেবেও কাজ করেন বিলাভস্কা। পাশাপাশি মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছা আছে তাঁর। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন।
এএফপি
৫ / ১০
৫. মিস ওয়ার্ল্ড আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, কারোলিনা দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন। এ রকম কিছু কাজের সঙ্গেও যুক্ত তিনি। ‘জুপা না পিয়েত্রাইনি’ প্রকল্পের মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করেন কারোলিনা।
এএফপি
৬ / ১০
প্রতি রোববার এই প্রকল্পের মাধ্যমে গরম খাবার, পানি, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসা সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।
এএফপি
৭ / ১০
যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মেক্সিকো, উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে সৌন্দর্য ও প্রতিভা দিয়ে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন কারোলিনা।
এএফপি
৮ / ১০
করোনাকালেও মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কারোলিনা। গৃহহীনদের জন্য করোনার টিকাকেন্দ্রের ব্যবস্থা করেছিলেন তিনি।
এএফপি
৯ / ১০
বিজয়ী কারোলিনা বলেন, ‘যখন নিজের নাম শুনি, তখন হতচকিত হয়ে যাই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি মিস ওয়ার্ল্ড খেতাব জিতে খুবই সম্মানিত বোধ করছি এবং কাজে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি সারা জীবন পুয়ের্তো রিকোর এই ইভেন্ট মনে রাখব, এটা আমার জীবনের অভূতপূর্ব অধ্যায়।’
এএফপি
১০ / ১০
পোল্যান্ড দ্বিতীয়বার মিস ওয়ার্ল্ড জিতল। এর আগে ১৯৮৯ সালে আনেতা ক্রেগ্লিকা বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন।
এএফপি