কাল থেকে ঢাকায় নতুন 'কুংফু পান্ডা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কুংফু পান্ডা থ্রি’ ছবির পোস্টার
‘কুংফু পান্ডা থ্রি’ ছবির পোস্টার

যুক্তরাষ্ট্র ও চীনের পর এবার বাংলাদেশে আসছে অ্যানিমেশন ছবি ‘কুংফু পান্ডা’ সিরিজের নতুন কিস্তি। আগামীকাল শুক্রবার (১১ মার্চ) থেকে ছবিটি প্রদর্শিত হবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

ঢাকায় ‘কুংফু পান্ডা থ্রি’ মুক্তি উপলক্ষে আজ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এবারের ছবিতে মূল চরিত্র ‘পো’-এর জন্য কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা জ্যাক ব্ল্যাক। এর আগের কিস্তির শেষ অংশে ‘কুংফু পান্ডা’ পো-এর বাবাকে এক ঝলক দেখা গিয়েছিল। সেই এক ঝলক থেকেই এবারের ছবির গল্প এগোবে।
‘কুংফু পান্ডা থ্রি’ পরিচালনা করেছেন জেনিফার জু নেলসন। আগেরবারের মতো এবারেরও ছবিতেও শোনা যাবে অ্যাঞ্জেলিনা জোলি, ডাস্টিন হফম্যান, লুসি লিউ, জ্যাকি চ্যান ও সেথ রোগানের কণ্ঠ। সেই সঙ্গে এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে জে কে সিমনস, কেট হাডসন, ব্রায়ান ক্র্যানস্টোনের নাম। আরও মজার ব্যাপার হলো ‘মাস্টার টাইগ্রেস’-এর চরিত্রে কণ্ঠ দেওয়া হলিউড তারকা জোলির চার সন্তান প্যাক্স, জাহারা, শিলোহ এবং নক্সও এ ছবিতে কণ্ঠ দিয়েছে।
এই ছবির বাংলাদেশে প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় রয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ‘নর’।