কিডম্যানের 'ভিক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

‘একটা সুযোগ দিয়ে দেখুন না। একটা চান্স, দুটো নয়।’ অঞ্জন দত্ত যে ‘রাজা রায়’-এর গল্প শুনিয়েছেন, সেটা কমবেশি সব তারকার উঠতি জীবনেই যেন ঘটে। যেমন নিকোল কিডম্যান। তাঁকেও একরকম ভিক্ষা করতে হয়েছিল একটি চরিত্রের জন্য। ১৯৯৫ সালে থ্রিলার ছবি টু ডাই ফর-এ সুযোগ পেতে পরিচালক গাস ফন সান্তের শুধু পা ধরাই বাকি ছিল তাঁর!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গল্পই শোনালেন কিডম্যান। সে সময় এই অভিনেত্রী মূলত তাঁর তখনকার প্রেমিক টম ক্রুজের বিপরীতেই কাজ করছিলেন। এমন সময় তিনিও ফন সান্তের ছবির জন্য অডিশন দেন। কিন্তু তাঁর ওপর খুব একটা ভরসা পাচ্ছিলেন না পরিচালক-প্রযোজক। কিডম্যান বলেন, ‘কেউ বিশ্বাস করতে পারেনি যে আমি এটা করতে পারব। প্রযোজকও আমাকে চাননি। অনেক অভিনেতার অডিশন নেওয়া হয়েছিল। আমি তখন গাসকে ফোন করে বললাম, দয়া করে আমাকে সুযোগটা দিন। আমি আপনার অনুগ্রহ চাইছি। আসলে গল্পটাই এত দুর্দান্ত ছিল।’
সুজান স্টোন চরিত্রে কিডম্যান কাঁপিয়েই দিয়েছিলেন। ঘুরে গিয়েছিল তাঁর ক্যারিয়ারের মোড়ও। ভ্যারাইটি।