কিম আসছেন ভারতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নমস্কার ভারত...আমি আসছি ভারতে...বিগ বস অনুষ্ঠানে’—এই মন্তব্য কিম কারডাশিয়ানের। ফিসফাস চলছিল আগেই, অবশেষে খবরটা নিশ্চিত হলো। ২২ নভেম্বর বিগ বসের সেটে হাজির হবেন যুক্তরাষ্ট্রের এই টিভি তারকা। একটি সুগন্ধির প্রচারণায় ওয়ার্ল্ড টুরে বেরিয়েছেন, সফরের অংশ হিসেবেই প্রথমবারের মতো ভারতে পা রাখছেন তিনি। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত ‘বিগ বস’ বাহিনী। বিগ বসের পক্ষ থেকে উইজক্রাফট ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্টের পরিচালক আন্দ্রে টিমিনস বলেছেন, ‘তাঁর মতো একজন আন্তর্জাতিক মানের তারকাকে আমরা আমাদের সেরা আতিথেয়তাটাই দেব।’ অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানের পাশে কিমকে দেখতে অধীর আগ্রহে আছেন বিগ বস ভক্তরা। জিনিউজ।