কিম কারডাশিয়ান এখন কানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দুনিয়ার সেরা তারকাদের মেলা যেখানে, সেখানে কিম কারডাশিয়ান আসবেন না, তাই কি হয়! কান উৎসবে জায়গা পাওয়ার মতো ছবি নাহয় করা হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তম এই রিয়েলিটি তারকা তাই বলে কানের আবহ থেকে বঞ্চিত থাকবেন কেন? উৎসবে অংশ না নিলেও গতকাল মঙ্গলবার কিম কারডাশিয়ান এসে পৌঁছেছেন দক্ষিণ ফান্সের ছোট্ট শহর কানে। আলো ছড়িয়েছেন এই সময়ে কানে আয়োজিত একাধিক আসরে।
তবে কিম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন কি না, সেটা বলা যাচ্ছে না এখনই।