কিম কেন হাসেন না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কারদাশিয়ান
কিম কারদাশিয়ান

‘হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই, এই শোন না কত হাসির খবর বলে যাই।’—হাসি নিয়ে কবি যত খবরই বলুন না কেন, কোনোটাই খাটবে না কিম কারদাশিয়ানের কাছে। হাসির খবর শুনেও তাঁর মুখে ফুটবে না হাসি। কারণ তিনি প্রচণ্ড সৌন্দর্যসচেতন। কিন্তু গোমড়া মুখের সঙ্গে সৌন্দর্য সচেতনতার কী সম্পর্ক? প্রশ্ন জাগতেই পারে মনে। এর ব্যাখ্যা দিয়েছেন কিম কারদাশিয়ান নিজে। বলেছেন, ‘বেশি বেশি হাসলে মুখে বলিরেখা পড়ে!’
কিম কারদাশিয়ান ইনস্টাগ্রামে কিছু ছবি দেন। এগুলোর মধ্যে মাত্র একটিতে হাসিমুখে দেখা যায় তাঁকে। কিম জানান, বলিরেখা না ফেলতেই তিনি চেষ্টা করেন কম হাসতে। তাই বলে যে ২৪ ঘণ্টাই মুখ গোমড়া করে রাখেন এ রিয়ালিটি শো তারকা, এমনটি নয়। তিনি হাসেন, তবে তা বিশেষ উপলক্ষে। অন্য সময়, কিম হাসাহাসির ব্যাপারে একেবারে কঠোর। যখন-তখন তাঁর হাসতে মানা। নিউইয়র্ক ডেইলি নিউজ