কিম-ক্রিসির বই সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে সবে বই মেলা শুরু হলো। অন্যদিকে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসে সেই দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব কিম কারদাশিয়ান ঘোষণা দিলেন তিনি বই সভা অর্থাৎ ‘বুক ক্লাব’ খুলবেন। তাঁর সঙ্গে থাকবেন প্রিয় বান্ধবী মার্কিন মডেল ক্রিসি টেইজেন আর কিমের হেয়ার স্টাইলিস্ট জেন এটকিন।
এক টুইট বার্তায় এমনটাই ঘোষণা দিলেন কিম কারদাশিয়ান। তাঁরা ‘এমব্রেসড বাই দ্য লাইট’ বইটি দিয়ে তাঁদের যাত্রা শুরু করেছেন। কিম টুইট করে ভক্তদের এই বই পড়ার জন্য আগ্রহ তৈরি করছেন। এর আগে বইটির লেখিকা বেটি জে এডির কাছে পরামর্শ ও অনুমতি নিয়ে নিয়েছেন তিনি। মনে হচ্ছে তিনজন মিলে খুব পরিশ্রম করছেন বই সভার জন্য। কারণ, বই প্রেমী তো সেই দেশেও আছে! ইয়াহু সেলিব্রিটি