কী আছে ডিক্যাপ্রিওর থলেতে?

অবসর কাটাচ্ছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। কিন্তু পাপারাজ্জিদের ক্লিক থেকে কি আর মুক্তি মেলে? শনিবার খুব ক্যাজুয়াল বেশেই বন্ধুদের সঙ্গে হাঁটতে বেরিয়ে ছিলেন। সেখানেও ক্যামেরায় ধরা পড়লেন তিনি। সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা ছবিতে ধরা পড়ল, তা হলো ডিক্যাপ্রিও তাঁর কোমরে বাঁধা একটি বেগুনি রঙের প্লাস্টিক ব্যাগ বা পলিথিনের থলে ঝুলিয়ে হাঁটছিলেন। হাতে রাখেননি সেই ব্যাগ। কখনো মোবাইল ফোন ধরতে, কখনো পেটটা আয়েশী ভঙ্গিতে বুলিয়ে দিতে হাত ব্যবহার করেছেন তিনি।

কী ছিল সেই ব্যাগে? এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাঁর স্বাস্থ্যের নিয়মিত চেকআপের জন্য ওই ব্যাগে একটি যন্ত্র রাখা ছিল। যন্ত্রটি একটি হৃৎস্পন্দন মাপার হার্ট মনিটর। না, ভয়ের কিছু নেই। তিনি স্বাস্থ্য সচেতন বলেই সব সময় সাধারণ চেকআপের মধ্যে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পাপারাজ্জিদের তোলা ছবি প্রশ্ন জেগেছিলও, কী আছে তাঁর ব্যাগে। উত্তর পাওয়া গেছে। তবে আরও একটি প্রশ্ন থেকেই যায়—প্রকৃতিসচেতন ডিক্যাপ্রিও কেন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেন? যেখানে প্লাস্টিক ব্যাগ পরিবেশের জন্য দূষণীয়। আরও অবাক করা বিষয় এই যে তিনি নিজেই ২০০৮ সালে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকতে উৎসাহ দিয়েছেন এবং ২০১৬ সালে প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।
এন্টারটেইনমেন্ট টুনাইট