কী দেখবেন, কোথায় দেখবেন

ওটিটি প্ল্যাটফর্মগুলো প্রতিনিয়ত মুক্ত করছে নতুন নতুন সব সিনেমা ও সিরিজ। সেসবের মধ্যে এ সপ্তাহের বাছাই করা কিছু ছবির হদিস তুলে ধরা হল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টেল–এর পোস্টার

অ্যানেট, অ্যামাজন প্রাইম ভিডিও
আগ্রাসী এক স্ট্যান্ডআপ কমেডিয়ান আর তার স্ত্রীকে নিয়ে গল্প। ফরাসি নির্মাতা লিওঁ কারা ছবিটি দিয়ে এবারের কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন। ফরাসি এই পরিচালকের প্রথম ইংরেজি ছবি। অ্যাডাম ড্রাইভার ও মারিয়া কোঁতিয়ার অভিনীত মিউজিক্যাল ঘরানার ছবি। দেখা যাবে আজ থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

দ্য এম্পায়ার, ডিজনি প্লাস হটস্টার
অ্যালেক্স রাদারফোর্ডের সিরিজ উপন্যাস এম্পায়ার অব দ্য মোগল অবলম্বনে তৈরি হয়েছে সিরিজ দ্য এম্পায়ার। মোগল সাম্রাজ্যের উত্থান ও পতন নিয়ে সিরিজের গল্প। সিরিজটিতে বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত মোগল সম্রাটদের শাসন দেখানো হবে। সিরিজটির পেছনের কারিগর নিখিল আদভানি। অভিনয় করেছেন কুনাল কাপুর, শাবানা আজমি, দিনো মারিয়া প্রমুখ। দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে ২৭ আগস্ট থেকে।

কার্টেল, এএলটি বালাজি
শহরের আলাদা এলাকার পাঁচ মাফিয়াকে নিয়ে সিরিজের গল্প। তাদের অপরাধের গল্পের পাশাপাশি তাদের সঙ্গে কীভাবে জড়িত রাজনীতি, বিচারব্যবস্থা ও করপোরেট দুনিয়া—তারও গল্প উঠে আসবে এখানে। সুপ্রিয়া পাঠক, তানুজা বিরওয়ানি, জিতেন্দ্র যোশী প্রমুখ অভিনয় করেছেন। দেখা যাবে এএলটি বালাজিতে আজ থেকে।

পোস্ট মর্টেম–এর পোস্টার

পোস্ট মর্টেম: নো ওয়ান ডাইজ ইন স্কেয়ারনেস, নেটফ্লিক্স
লাশকাটা ঘরে কফিনের ভেতরে আচমকা জেগে ওঠে এক শব। চমকে ওঠেন লাশকাটা ঘরের লোকেরাও। নরওয়ের ভৌতিক ওয়েব সিরিজ পোস্ট মর্টেম: নো ওয়ান ডাইজ ইন স্কেয়ারনেস। দেখা যাবে নেটফ্লিক্সে ২৫ আগস্ট থেকে।