কী দেখাবে এবারের কান

গতকাল ঘোষণা করা হয়েছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ছবির তালিকা। একসঙ্গে এত হেভিওয়েট পরিচালক কানের আসরে অনেক বছরই দেখা যায়নি। একটা কারণ মনে হয় করোনা। মহামারির কারণে গত বছর শেষ মুহূর্তে এসে স্থগিত হয়ে গিয়েছিল আসর। ফলে এবারের আসরকে এক হিসাবে বলা যায় দুই আসরের যোগফল। পাঁচ বছর পর নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন বেসিক ইনস্টিংক্টখ্যাত পল ভারহোভেন। আছেন কানেরই আবিষ্কার থাইল্যান্ডের আপিচাতপং বিরাসেথাকুল, আমেরিকা থেকে নতুন ছবি নিয়ে হাজির ওয়েস অ্যান্ডারসন ও শন পেন। আরও আছেন ইতালির নানি মরেত্তি, ইরানের আসগর ফরহাদি আর স্বদেশের লিও কারা, জ্যাক ওদিআ, ফ্রঁসোয়া ওজোঁ। সব মিলিয়ে মনে হচ্ছে এবার ভালোই জমবে আসর।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যানেট দেখানো হবে উদ্বোধনী দিনে

মূল প্রতিযোগিতা (স্বর্ণপাম)

অ্যানেট (উদ্বোধনী ছবি): লিও কারা

দ্য স্টোরি অব মাই ওয়াইফ: ইলডিকো নিয়াডি

বেনেডেট্টা: পল ভারহোভেন

বার্গম্যান আইল্যান্ড: মিয়া হ্যানসন-লাভ

ড্রাইভ মাই কার: রিইউসুকে হামাগুচি

ফ্ল্যাগ ডে: শন পেন

এবারের আসরকে এক হিসাবে বলা যায় দুই আসরের যোগফল

অ্যাহেড’স নি: নাদাভ লাপিড

ক্যাসাব্লাঙ্কা বিটস: নাবিল আয়ুশ

কম্পার্টমেন্ট নং সিক্স: ইউহো কুওসমানেন

দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড: ইউয়াকিম ট্রিয়ের

লা ফ্রাকচুয়ো: ক্যাথরিন কোসিন

দ্য রেস্টলেস: জোয়াকিম লাফোস

প্যারিস থার্টিনথ ডিস্ট্রিক্ট: জ্যাক ওদিআ

লিঙ্গুই: মোহাম্মদ সালেহ হারুন

মেমোরিয়া: আপিচাতপং বিরাসেথাকুল

নিট্রাম: জাস্টিন কার্জেল

সব মিলিয়ে মনে হচ্ছে এবার ভালোই জমবে আসর

ফ্রান্স: ব্রুনো দুমঁ

পেত্রোভ’স ফ্লু: কিরিল সিরিব্রিনিকভ

রেড রকেট: শন বেকার

দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ: ওয়েস অ্যান্ডারসন

টিটান: জুলিয়া দুকোনো

ট্রে পিয়ানি: নানি মরেত্তি

তুসে বিয়ান পাসে: ফ্রঁসোয়া ওজোঁ

আ হিরোজ: আসগর ফরহাদি