কুচার এখন অন্য মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবে বাবা হওয়ার স্বাদ পেয়েছেন অ্যাস্টন কুচার। আর এই অভিজ্ঞতা নাকি তাঁকে আগের চেয়ে অনেক কোমল করে তুলেছে। টু অ্যান্ড হাফ মেন তারকা সম্প্রতি ফেসবুকে নিজেকে একজন কোমল মানুষ বলে দাবি করেছেন। এখন নাকি তিনি আগের চেয়ে অনেক বেশি কোমল। ফেসবুকে সন্তান ইসাবেল ও সন্তানের মা মিলা কুনিসের সঙ্গে নিজের অন্তরঙ্গ বেশ কিছু ছবিও দিয়েছেন তিনি। ছবিগুলো ইতিমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে সাড়া ফেলেছে। পিটিআই।