কুনিসের আকুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশটন কুচার এখনো খ্যাপা উঠতি তরুণ। এখনো বেপরোয়া জীবনযাপন করেন। এই তো গত মে মাসে রেসিং করতে গিয়ে আহত হয়ে এলেন। কদিন পরে বাবা হবেন। এখন এসব খ্যাপামি মানায়? অনাগত সন্তানের কথা ভাবতে হবে না? কুচারের কিছু একটা হয়ে গেলে কী হবে সেই শিশুর?
এই আকুতি সন্তানের মা মিলা কুনিসের। তিনি তাই রীতিমতো করজোড়ে মিনতি করছেন, কুচার যেন এখন পাগলামি ছেড়ে একটু সুস্থির হন। কদিন পর ঘরে সন্তান আসছে। অ্যাশটনের এখন আরও বেশি সতর্ক হওয়া উচিত বলে ভাবছেন তিনি।
কুনিস নাকি এরই মধ্যে তাঁর বাড়িতে বন্ধুবান্ধব আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আইএএনএস।