কুনিসের 'শীতল' জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলা কুনিস
মিলা কুনিস

জীবনে এর চেয়ে স্মরণীয় জন্মদিন বোধ হয় আসেনি তাঁর। নিজের জন্মদিনের কদিন পরই জন্ম নিতে চলেছে প্রথম সন্তান। মিলা কুনিস যেন আছেন সপ্তম স্বর্গে। গত বৃহস্পতিবার ৩১তম জন্মদিনটা অবশ্য বেশ ‘শীতলতা’য় কাটল তাঁর। না, অনাড়ম্বরে কাটেনি। কাছের মানুষ অ্যাশটন কুচারকে নিয়েই দিনটা কাটিয়েছেন। কুচার এদিন কুনিসকে নিয়ে যান আইসক্রিম পারলারে। সেখানে মন আর পেট পুরে আইসক্রিম খেয়েছেন কুনিস।
হবু বর কুচারের সঙ্গে এ সময় নাকি বেশ রোমান্টিক সময়ও কাটিয়েছেন। দুজনে মিলে খুনসুটি করেছেন। বাজনার তালে হালকা নেচেছেনও। কুচার আনন্দের কিছুটা ভাগ অনাগত সন্তানকেও দিয়েছেন কুনিসের পেটে আলতো আদর করে দিয়ে। আইএএনএস।