কে সে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম ক্রুজ
টম ক্রুজ

‘ও মেয়ের নাম দেব কী, ভাবি শুধু তা-ই...’। ট্যাবলয়েডগুলোর সম্পাদকদের এখন হয়েছে সেই দশা। টম ক্রুজ যে তাঁদের জন্য কাজটি ‘মিশন ইমপসিবল’ করে তুলেছেন! বেশ কয়েক মাস হলো ক্রুজ প্রেম করছেন। কিন্তু দুঁদে বিনোদন সাংবাদিকদের ঘোল খাইয়ে এখনো সেই প্রেমিকার বৃত্তান্ত লুকিয়ে রাখছেন সফল এই হলিউড অভিনেতা।

অনেক খেটেখুটে অবশেষে জানা গেল, ক্রুজের নতুন প্রেমিকা একজন ব্রিটিশ। কেটি হোমসের সঙ্গে ছাড়াছাড়ির পর ক্রুজ কোনো সম্পর্কেই গুরুত্বের সঙ্গে নিজেকে জড়াতে চাননি। এর মধ্যে যাঁরা এসেছিলেন জীবনে, ক্রুজের মন ভেজাতে পারেননি। কচুপাতার পানি হয়েই ছিলেন। তবে এবার নাকি ক্রুজই বেশি ‘সিরিয়াস!’

শুধু তা-ই নয়, প্রেয়সীর কাছাকাছি থাকতে এত ব্যস্ততার মধ্যেও ক্রুজ নাকি লন্ডনে প্রায়ই সময় কাটাচ্ছেন। শহরতলিতে একটি বাড়িও ভাড়া করেছেন। দুজনের এই সম্পর্ক যে ক্রুজের পরিবার থেকে সবুজ সংকেত পেয়েছে, তার ইঙ্গিত আছে। ক্রুজের বোনও এরই মধ্যে এই জুটির সঙ্গে সময় কাটিয়ে গেছেন।

কিন্তু এখনো বিনোদন সাংবাদিকেরা মাথা কুটে মরছেন বৃত্তান্ত বের করতে গিয়ে। এক ট্যাবলয়েডের শিরোনাম দেখুন: ‘হু দ্য হেক শি ইজ?’
জানা গেছে, ক্রুজের প্রেমিকা বিনোদনজগতের কেউ নন। ইউএস উইকলি।