কেইরার কিরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় থেকেই তাঁর যশ-খ্যাতি। অভিনয় শুধু তাঁর পেশা নয়, নেশা। ভালোবাসাও। কিন্তু এই পেশার অনেক যন্ত্রণাও আছে। আর সেই যন্ত্রণাদগ্ধ অভিজ্ঞতার কারণেই কিনা, কেইরা নাইটলি রীতিমতো কিরে কেটে বলছেন, তাঁর সন্তানকে কখনো অভিনয়শিল্পী বানাবেন না। বরং আর দশটা বাবা-মায়ের মতো তিনিও চান সন্তানেরা চিকিৎসক হোক, কিংবা আইনজীবী!
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা বলেছেন, ‘ও যদি অভিনেতাই হতে চায় তাহলে তো আমার করার কিছু নেই। তবে আমি কখনো ওকে অভিনেতা হতে বলব না। এই পেশার সঙ্গে জড়িতদের প্রায় সবাইকে একের পর এক প্রত্যাখ্যানের হার্দিক যন্ত্রণা সহ্য করতে হয়। প্রত্যাখ্যানের বেদনা সহ্য করা সত্যিই কঠিন। আমার মেয়েকে তাই বলব, হলে ডাক্তার হও, আইনজীবী, কিংবা এমন কোনো কিছু যে পেশায় সুস্থিতি আছে। কিন্তু অভিনেতা হইয়ো না।’ টেলিগ্রাফ।