কেট উইন্সলেটের একমাত্র 'পিছুটান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট উইন্সলেট
কেট উইন্সলেট

মায়ের কাছেই সকল ভালোবাসার শুরু, শেষটাও সেখানেই। রবার্ট ব্রাউনিং-এর কথা। আর তা ভালো করেই জানেন হলিউডের তারকা অভিনেত্রী কেট উইন্সলেট। সারাটা দিন কর্মব্যস্ত কাটলেও দিন শেষে তিনি ফিরতে চান তাঁর সন্তানের কাছেই।

কেটের ধারণা, একমাত্র সন্তানদের কোলে তুলে নেওয়ার জন্যই তিনি সবকিছু ছেড়ে ছুড়ে ছুটে যেতে পারেন তাদের কাছে।

কেট বলেন, ‘মনে হয় আমার একটাই পিছুটান, যখন ভাবি সপ্তাহান্তে ছুটির দিনগুলো কিংবা ঘুমানোর আগে সন্তানের সঙ্গে কাটানো সময়গুলো আর ফিরে পাব না।’

তাই বলে যে সব সময় সে সুযোগ আসে তাও না। মাঝেমধ্যে দিনরাত এক করেই কাজ করতে হয়। তবে অন্যান্যদের সঙ্গে তুলনা করলে তাঁর নিজেকে বড় ভাগ্যবান মনে হয় বলেই জানিয়েছেন এই ‘টাইটানিক’ তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি স্বীকার করি যে ব্যাপারটা এত সহজ না। তারপরেই সেসব নারীদের কথা ভাবি যারা বছরের ৪৮টা সপ্তাহ নয়টা-পাঁচটা চাকরি করেন।’

প্রসঙ্গত, তারকা অভিনেত্রী কেট উইন্সলেটের তিন সন্তান। ১৪ বছর বয়সী মিয়া, ১১ বছর বয়সী জো এবং ২৩ মাসের শিশু বেয়ার। মিড-ডে।