কেটি পেরির খ্যাতির বিড়ম্বনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

খ্যাতির বিপত্তি যে অনেক ইদানীং কেটি পেরি তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আর খ্যাতির এই টানা বিপত্তিতেই যেন খানিকটা বিরক্ত হয়ে পড়েছেন মার্কিন এই সংগীতশিল্পী। খ্যাতি এখন তাঁর কাছে স্রেফ এক বিড়ম্বনাই বটে।
‘রোলিং স্টোন’ ম্যাগাজিনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাত্কারে পেরি বলেন, ‘খ্যাতি বিরক্তিকর। ব্যক্তিগত জীবনকে তারকাজীবন থেকে আলাদা করা যায় না।’
তবে খ্যাতিতে যতই নাখোশ হন না কেন একটা বিষয় পেরি স্বীকার করেছেন নির্দ্বিধায় আর তা হচ্ছে—খ্যাতির চূড়ায় থাকা প্রেমিককেই তাঁর পছন্দ। কাজের তালিকা আর বিখ্যাত ব্যক্তিদের জীবনযাপনটা ভালো করে বোঝেন বলেই হয়তো প্রেমিক হিসেবে খ্যাতিমান কাউকেই চাইছেন ২৯ বছর বয়সী এই তারকা।
চলতি বছরের শুরুর দিকে সংগীতশিল্পী জন মেয়ারের সঙ্গে কেটি পেরির সম্পর্ক ভেঙে গেছে। এর আগে পেরি বিয়ে করেছিলেন ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে। কিন্তু সেই সংসার টিকেছিল মাত্র ১৪ মাস।
তারকাদের সঙ্গে সম্পর্ক না টিকলেও কেন বারবার তাঁদের সঙ্গেই সম্পর্কে জড়ান? এ প্রসঙ্গে কেটির ভাষ্য, ‘বিখ্যাত হয়ে গেলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক রাখা কঠিন। খ্যাতিতে একই বরাবর হলে তাঁরা এ ক্ষেত্রের সমস্যাগুলো বুঝতে পারেন। সাধারণ কেউ হলে অনেক বিষয় ভেঙে বলতে হয়।’