কেটি হোমস এবার পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল উই হ্যাভ বইটি থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। ছবিটির পরিচালকের নাম কেটি হোমস। হ্যাঁ, পরিচালক হিসেবে কেটি হোমসের অভিষেক হচ্ছে খুব শিগগির। নিজের পরিচালিত এই ছবিতে অভিনয়ও করবেন কেটি। ৩৫ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ছবিটির জন্য চিত্রনাট্য লিখছেন দ্য ফল্ট ইন আওয়ার স্টারস ছবির পরিচালক জশ বুন। ১৩ বছর বয়সী মেয়েসহ এক দরিদ্র মায়ের জীবনসংগ্রাম নিয়েই ছবির গল্প।
ছবির প্রযোজক জেন রোজেনথাল বলেন, কেটি হোমস খুব ভালোভাবেই বইটি আত্মস্থ করেছেন। সত্যিকারের মা-মেয়ের সম্পর্ক নিয়ে ছবি করার সব ধরনের প্রস্তুতিই তাঁর আছে। হলিউড রিপোর্টার।