কেটে কেটে কাটাকাটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট উইন্সলেট (বঁায়ে) ও কেট ব্ল্যানচেট ছবি: জাস্ট জারেড
কেট উইন্সলেট (বঁায়ে) ও কেট ব্ল্যানচেট ছবি: জাস্ট জারেড

কেট ব্ল্যানচেট ও কেট উইন্সলেট—হলিউডের দুই প্রতিভাবান অভিনেত্রী নেমেছেন মুখোমুখি লড়াইয়ে। না, বক্সিং রিংয়ে নয়, দুজনের যুদ্ধ হচ্ছে বক্স অফিসে। দুই সপ্তাহ আগেও বক্স অফিসে রাজত্ব করছিল কেট ব্ল্যানচেট অভিনীত সিনডারেলা। গত সপ্তাহের শেষে দেখা গেল, সে স্থান দখল করে নিয়েছে কেট উইন্সলেটের ইনসার্জেন্ট।
সিনডারেলা ও ইনসার্জেন্ট ছবি দুটিতে দুই অস্কারজয়ীই অভিনয় করেছেন খল চরিত্রে। এ সুযোগে দুই কেটকে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে মুখোমুখি দঁাড় করিয়েছে ইটিঅনলাইন। মজার এই প্রতিযোগিতার একঝলক দেখে নেওয়া যাক।
ছবির সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছেন ব্ল্যানচেট। তঁার অভিনীত ছবির সংখ্যা ৩৬, অন্যদিকে উইন্সলেট অভিনয় করেছেন ২৬টি ছবিতে।
ব্যবসাসফল ছবির বিচারে ব্ল্যানচেট আবার উইন্সলেটের ধারেকাছেও ঘেঁষতে পারছেন না। ব্ল্যানচেট অভিনীত লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য রিং ছবিটি যে আয় করেছিল, কেট উইন্সলেট অভিনীত টাইটানিক-এর আয় প্রায় তার দ্বিগুণ।
গড় পারিশ্রমিক ও মোট পারিশ্রমিকের বিচারে এগিয়ে আছেন ব্ল্যানচেট।
আইএমডিবি রেটিংয়ে এগিয়ে আছেন উইন্সলেট। অস্কারের মতো বড় পুরস্কার জয়ের বিচারে আবার ব্ল্যানচেটই জয়ী।
মোটামুটি কঠিন লড়াই। এবার সিনডারেলা আর ইনসার্জেন্ট-এর দৌড়ে কার জয় হয় দেখা যাক! ইটিঅনলাইন।