কেটের ছবিতে ফটোশপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট উইন্সলেট
কেট উইন্সলেট

বয়স যেন কারও কাছে আতঙ্কের প্রতিশব্দ। হলিউড-নন্দিনীদের কাছে তো আরও বেশি। বয়স লুকানোর জন্য চেষ্টার কমতি নেই। কিন্তু এরই মধ্যে অন্য রকমও আছেন কেউ কেউ। কেট উইন্সলেট যেমন। বাকিরা যেখানে নিজের বয়স লুকাতে রাজ্যের প্রসাধন থেকে প্রযুক্তির দ্বারস্থ হচ্ছেন, উইন্সলেট হাঁটলেন একেবারেই অন্য পথে।
বিশ্বখ্যাত প্রসাধনী ল’রিয়েলের ল্যানকম পণ্যের দূত হিসেবে কাজ করছেন উইন্সলেট। কিন্তু ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলে দিয়েছেন, সারা বিশ্বে বিভিন্ন সাময়িকীতে তাঁর যেসব ছবি প্রকাশিত হবে, এর কোনোটাই যেন ফটোশপে সম্পাদনা না করা হয়। এতে করে তরুণ প্রজন্মের সঙ্গে একরকম অন্যায় করা হয় বলেই মনে করেন তিনি। তাই এই সিদ্ধান্ত।
বয়স স্বাভাবিক একটা পরিণতি। আর তাই বয়সের বলিরেখা লুকানোর কোনো ইচ্ছা নেই উইন্সলেটের। তাই ল্যানকমের সব বিজ্ঞাপনে উইন্সলেটকে দেখা যাবে তাঁর সহজাত চেহারায়। ই অনলাইন।