কেন কাঁদেন হ্যাথাওয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান হ্যাথাওয়ে
অ্যান হ্যাথাওয়ে

কমেডি ছবি। পেটে খিল ধরানো না হলেও হেসে উঠবেন দর্শকেরা। আর সেই ছবি করতেই কিনা হাপুস নয়নে শুটিং ফ্লোরে বান ডাকলেন অ্যান হ্যাথাওয়ে!
ন্যান্সি মেয়ারস পরিচালিত দ্য ইন্টার্ন মুক্তি পাচ্ছে আগামী মাসে। এই ছবিতে রবার্ট ডি নিরোর মতো কিংবদন্তির সঙ্গে কাজ করেছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। ছবির শুটিংয়ে বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে তাঁকে। কেন এত কেঁদেছেন? ইনস্টাইল সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাথাওয়ে ব্যাখ্যা করেছেন, ‘আমার যে চরিত্র, তাকে কাজে এসে প্রায়ই কাঁদতে হয়। আমি তাই এ কারণেই সব সময় কেঁদেছি। আমি অভিনেত্রী, এটা আমার জন্য ছিল অনুশীলন।’ আইএএনএস।