কেনির কীর্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনি ওয়েস্ট ও টেলর সুইফট
কেনি ওয়েস্ট ও টেলর সুইফট

২০০৯ সালের ঘটনা। মঞ্চে বেশ আবেগপ্রবণ হয়ে কথা বলছিলেন টেলর সুইফট। কিন্তু বেরসিক কেনি ওয়েস্ট ফট করে তাঁর হাত থেকে মাইক কেড়ে নিয়ে থামিয়ে দিলেন তাঁর কথাবার্তা। কথা বলায় ব্যাঘাত দিয়ে কেনি যে কুখ্যাতি কুড়ালেন তা এ বছরে এসে ‘ম্যানট্যারাপ্টের’ বিখ্যাত এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

ইংরেজিতে এন্টারাপ্ট অর্থাৎ ব্যাঘাত ঘটানো। যখন কোনো পুরুষ (ম্যান) নারীর কথার মধ্যে ব্যাঘাত ঘটান, তা ‘ম্যানট্যারাপ্ট’ নামেই এখন পরিচিত হয়ে উঠেছে।

নারীবাদী পরিভাষা হিসেবে শব্দটি অনলাইনে শোরগোল তুলেছে। ম্যানট্যারাপ্ট’-এর ব্যাখ্যায় বলা হচ্ছে—নারীর কথাবার্তায় কোনো পুরুষের অহেতুক ব্যাঘাত ঘটানো হচ্ছে ম্যানট্যারাপ্ট। বিশেষ করে ক্ষমতাধর কোনো নারী যখন কোনো সভা বা মঞ্চে তাঁর দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে শুরু করেন প্রায়ই দেখা যায় তাঁকে কোনো পুরুষ সহকর্মী কোনো না কোনোভাবে ব্যাঘাত ঘটান। এ অবস্থায় নেতিবাচক প্রতিক্রিয়া এড়াতে ওই নারীকে প্রায়ই চুপ করে যেতে হয়। 

এমনই ঘটনার উদাহরণ তৈরি করেছেন কেনি ওয়েস্ট। ভিডিও ক্যাটাগরিতে সেরা নারী হিসেবে টেলর সুইফট পুরস্কার নিতে গিয়ে যখন মাইক্রোফোনে দু-চারটা কথা বলছিলেন, তখনই কেনি ‘ম্যানট্যারাপ্ট’ ঘটান। টেলরের কথা কেড়ে নিয়ে কেনি বলে ওঠেন, ‘“তুমি কী বলতে চাও, আমি তা বলে শেষ করে দিচ্ছি...” সর্বকালের অন্যতম একটি ভিডিওতে কাজ করেছে বিওন্সি!’