কেন্ডালের গলায় অলিম্পিক পদক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্ডাল জেনার

কেন্ডাল জেনার আবার অ্যাথলেট হলেন কবে? টোকিও অলিম্পিকে পদক পেয়েছেন? আশ্চর্য! কোনো খবর তো হলো না। অথচ গলায় দিব্যি পদক ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন! অন্তত ইনস্টাগ্রামে ঘুরতে থাকা ছবি তো তাই বলছে!

কেন্ডাল জেনার

লেকের মধ্যে বোটে আধশোয়া মার্কিন এই মডেল। মাথায় সবুজ ক্যাপ। বিয়ারের বোতলে মুখ। পরনে বিকিনি। হাতে রোদচশমা। ঠিক পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। আর গলায় ঝুলছে সোনালি পদক। তার ফিতায় লেখা ‘টোকিও ২০২০’!

কেন্ডাল জেনার

সূত্রটি আরও জানিয়েছে, তাঁদের সম্পর্ক বেশ ভালোই যাচ্ছে। কাজ ও জীবন নিয়ে দুজন বেশ ব্যালেন্স করে চলছেন। সূত্রের দেওয়া তথ্য আপাতত বিশ্বাস করতে হয়। কারণ, তাঁদের দুজনের ছুটি কাটানোর ছবি অন্তত তা–ই বলে।

কেন্ডাল জেনার

কেন্ডালকে নিয়ে একটু–আধটু খবর যাঁরা রাখেন, তাঁদের অবশ্য জানার কথা। এই মডেলের মনের মানুষ ডেভিন বুকার। মার্কিন বাস্কেটবল খেলোয়াড়। টোকিও অলিম্পিকে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক পায় যুক্তরাষ্ট্রের পুরুষ বাস্কেটবল দল। সেই দলেরই সদস্য ডেভিন বুকার। পেয়েছেন স্বর্ণপদক। টোকিও অলিম্পিক শেষ। কিন্তু বিজয় উদ্‌যাপনের রেশ তো এখনো কাটেনি। কেন্ডাল ও ডেভিন অবসর সময় কাটাচ্ছেন। আর সেখানে মিলেমিশে একাকার অলিম্পিক পদক উদ্‌যাপনও। প্রেমিকের বিজয় যে তাঁরও বিজয়। এই উচ্ছ্বাসে নিজেই পরে ফেললেন পদকটি।
ডেভিন বুকার যুক্তরাষ্ট্রের ফিনিক্স সানস দলের হয়ে বাস্কেটবল খেলেন। এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সভিত্তিক বাস্কেটবল দল।

কেন্ডাল বরাবরই তাঁদের সম্পর্ক নিয়ে ভয়ংকর ব্যক্তিগত। কিন্তু এক বছর ধরে তাঁর প্রেমিককে নিয়ে কেন্ডাল পাগল বলা যায়! ২০২০ সালের এপ্রিলে তাঁদের প্রেমের শুরু। আর চলতি বছরের ভালোবাসা দিবসে সবার কাছে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন। ইউএস উইকলিকে এই যুগলের কাছের একটি সূত্র জানিয়েছে, তাঁরা পরস্পরের ক্যারিয়ারকে শ্রদ্ধা করেন এবং নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দিতে যথেষ্ট সুযোগ দেন দুজন দুজনকে।