কোটি টাকার বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসিকা অ্যালবা
জেসিকা অ্যালবা

বেভারলি হিলসে মনের মতো একটি বাড়ি খুঁজছিলেন তিনি। হলিউড অভিনেত্রী, মডেল ও ব্যবসায়ী জেসিকা অ্যালবার যেন শখ মিটেছে সেই বাড়ি কিনে। দাম দিয়েছেন মাত্র এক কোটি মার্কিন ডলার। মানে, প্রায় ৮০ কোটি টাকা!

জেসিকার বাবা মার্ক ডেভিড অ্যালবা এই বাড়িটা খুঁজে খুঁজে বের করেছেন মেয়ের জন্য। ডেভিড আসলে কাজ করেছেন জেসিকার রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে। জেসিকার এত দামি বাড়িটা রীতিমতো একটা প্রাসাদই বলা চলে। অসাধারণ রূপসী প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে ৯ হাজার বর্গফুটের এই বাড়িটা। আছে সাতটা শোবার ঘর, সুইমিং পুল, গেস্ট হাউস।
হলিউড প্রযোজক মাইক মিডাভয়ের কাছ থেকে এই প্রাসাদতুল্য বাড়ি কিনেছেন জেসিকা। জেসিকার বাবা কিন্তু স্বীকার করেছেন তিনি মাইকের কাছ থেকে পাঁচ শতাংশ কমিশনও নিয়েছেন। বোঝাই যাচ্ছে মেয়ের মতো বাবাও ঝানু ব্যবসায়ী।

জেসিকা অ্যালবা
জেসিকা অ্যালবা


টিএমজে