ক্যানসার রোগী থেকে 'ডেডপুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেডপুল
ডেডপুল

বড় দিনটা ভালোই কেটেছে ‘ডেডপুল’ পরিবারের। সম্প্রতি ‘ডেডপুল’ ছবির ট্রেলার আপলোড করা হয়েছে। আর এরপর থেকেই এ ছবির পক্ষে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। বোঝাই যাচ্ছে, জনপ্রিয় মার্কিন কমিক চরিত্রটিকে বড়পর্দায় সাদরে বরণ করবেন দর্শকেরা। অন্তত এ ছবির তিন মিনিটের ট্রেলার দর্শনের আলামত সেটাই জানাচ্ছে।
‘ডেডপুল’ ছবির ট্রেলারে একে বর্ণনা করা হয়েছে ‘ব্যতিক্রমী এক অতিমানবের গল্প’ হিসেবে। ছবির কাহিনিতে ক্যানসার আক্রান্ত রায়ান রেনল্ডসকে এক বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দিতে গিয়েই ঘটে যায় বিপত্তি। বিকৃত হয়ে যায় তাঁর শরীর এবং মুখয়াবয়ব। এমনকি তাঁর ভেতরটাও আর আগের মতো থাকে না। একজন স্বাভাবিক সাধারণ মানুষ থেকে তিনি হয়ে ওঠেন ভয়ানক শক্তিশালী এক অতিমানব। তাঁকে সারিয়ে তোলার বদলে এটাই যেন ছিল প্রকল্পটির উদ্দেশ্য। এই অতিমানবিক শক্তি নিয়ে মারাত্মক সব লড়াই করতে দেখা যাবে তাঁকে। তবে ছবিজুড়েই আছে রসাত্মক সব সংলাপ।
মারভেল-এর ব্যানারে এই ফেব্রুয়ারিতেই বড়পর্দায় আসছে ‘ডেডপুল’ ছবিটি। এ ছবির ‘ডেডপুল’ চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস এবং অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন মরেনা বাকারিন, জিনা কারানো, অ্যাড স্ক্রেইন এবং টি জে মিলার ছাড়াও আরও অনেকে। সিনেট।