ক্যাপ্রিওর কাছে কেটের আবদার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও
কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটের গলায় গলায় দোস্তির খবর নতুন নয়। ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের টাইটানিক ছবিতে এই দুজন প্রথম জুটি হয়েছিলেন। পর্দায় ‘জ্যাক’ ও ‘রোজ’-এর দারুণ রসায়ন দর্শক আজও ভুলতে পারেননি। এরপরও পর্দায় জুটি হতে দেখা গেছে তাঁদের। বাস্তবেও তাঁদের রসায়ন খুব ভালো, এটা অবশ্য ভিন্ন রসায়ন। ভীষণ ভালো বন্ধু এই দুজন। বলা বাহুল্য, এবার অস্কার আসরে বন্ধু লিওনার্দো ‘সেরা অভিনেতা’ হওয়ায় বেজায় খুশি কেট। প্রিয় বন্ধু অস্কার পাওয়ায় ৪০ বছর বয়সী এই অভিনেত্রীর একটি স্বপ্ন পূরণ হয়েছে। বাকি আছে নাকি আরও একটি স্বপ্ন। বন্ধুকে এবার বিয়ে করে সংসারী হতে বলছেন দ্য রিডার তারকা কেট। কেটের বিশ্বাস, লিওনার্দো বাবা হিসেবে দারুণ ভূমিকা পালন করতে পারবেন। তা ছাড়া বয়স তো আর কম হলো না। ৪০ পেরিয়ে এবার যদি বিয়েথা করে সংসারে থিতু হন, তা হলে যেন একটু নিশ্চিন্ত হন কেট। বন্ধুকে বিয়েতে রাজি করানোর জন্য তাই উঠেপড়ে লেগেছেন তিনি। হলিউড লাইফ