ক্যামেরনের টোটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরন ডিয়াজ
ক্যামেরন ডিয়াজ

অনেকবার হোঁচট খেয়েই হাঁটা শিখতে হয়। একই কথা খাটে সম্পর্কের বেলায়, এমনই ধারণা হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের। সম্প্রতি সম্পর্কের ব্যাকরণ নিয়ে নানা ধরনের টোটকা দিলেন তিনি। জানালেন, বারবার ভুল করেই সঠিক পথের সন্ধান করতে হয়। তা না হলে ভুল আর সমঝোতার সঙ্গেই জীবন কাটাতে হবে।
৪২ বছর বয়সী ক্যামেরন প্রেম ও সম্পর্ক নিয়ে বিস্তর আলাপ করেছেন কসমোপলিটান ম্যাগাজিনের সঙ্গে। সেখানেই ব্যক্তিজীবনের অভিজ্ঞতার আলোকে ভক্তদের কিছু টোটকা দিয়েছেন তিনি। বলেছেন, ‘তুমি নিজেকে যে অবস্থানে দেখো, তোমার সঙ্গীকেও ঠিক সেখানেই রাখার চেষ্টা করো। এর চেয়ে ওপরে নয়, এর চেয়ে নিচেও নয়। তোমাদের অবস্থানটি যেন হয় পাশাপাশি। তাহলেই সম্পর্ক কখনো বেসামাল হবে না।’
কিন্তু এত টোটকার পরও নিজের সম্পর্কের তরি এখনো সামলে নিতে পারছেন না ডিয়াজ। তাই নিজের ব্যাপারে তাঁর মন্তব্য হলো, ‘বারবার ভুল করেই তো শিক্ষা মেলে পুরোপুরি। হয়তো আমার শিক্ষা হয়নি এখনো। তাই ভুল বারবার করে যাচ্ছি!’ আইএএনএস