ক্রিশ্চিয়ান বেল এবার স্টিভ জবস?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোথাম সিটি নয়, এবার ‘অ্যাপল’–এর দেখভালের দায়িত্ব নিচ্ছেন ব্যাটম্যান! একটু ঘুরিয়ে বললে খবরটা এমনই। মোদ্দা কথা হলো, সবকিছু ঠিকঠাক থাকলে স্টিভ জবসের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ব্যাটম্যান তারকা ক্রিশ্চিয়ান বেল। বিচিত্র সব চরিত্রে নিজেকে বহুবার গড়েছেন-ভেঙেছেন এই হলিউড তারকা। স্টিভ জবসের ভূমিকায়ও তাঁর চমত্কার মানিয়ে যাওয়ার কথা। সম্ভাবনাকে আরও জোরদার করছে চলচ্চিত্রটির পরিচালকের নাম। স্লামডগ মিলিয়নিয়ার ছবির পরিচালক ড্যানি বোয়েল থাকছেন ক্যামেরার পেছনে। এখনো নাম না ঠিক হওয়া ছবিটিকে ঘিরে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। জিনিউজ।