ক্রিসের নখে নেইলপলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস হেমসওর্থ
ক্রিস হেমসওর্থ

এক নখে লাল টুকটুকে নেইলপলিশ লাগিয়েছেন অভিনেতা ক্রিস হেমসওর্থ। সেই ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামেও। প্রথম দেখে হকচকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এক নখে পলিশ পরার পেছনে একটা ঘটনা আছে।
ইনস্টাগ্রামে আপলোড করা সেই ছবির ক্যাপশনে ঘটনার বিস্তারিত জানিয়েছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। ‘পলিশড ম্যান’ নামের এক প্রচারণার অংশ হিসেবেই নখে নেইলপলিশ পরেছেন তিনি। শিশুদের ওপর সহিংসতা বন্ধে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিসও। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘১৮ বছর হওয়ার আগে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন যৌন হয়রানির শিকার হয়। শিশুদের ওপর এই সহিংসতা বন্ধে সচেতনতা তৈরি করতে অক্টোবর মাসে একটি নখে নেইলপলিশ লাগিয়ে রাখব।’

ক্রিস ছাড়াও এই প্রচারণায় অংশ নিচ্ছেন আরও বেশ কয়েকজন অস্ট্রেলীয় তারকা। ডেইলি মেইল।