ক্রিস্টেনের ঈর্ষায় 'কুৎসিত' টুইগস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট-রবার্ট প্যাটিনসন-এফকেএ টুইগস
ক্রিস্টেন স্টুয়ার্ট-রবার্ট প্যাটিনসন-এফকেএ টুইগস

নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রতারণার জন্য তাঁকে হারিয়েছেন টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। ক্রিস্টেনের সঙ্গে প্রেমের ইতি টানার পর পর ব্রিটিশ গায়িকা ও নৃত্যশিল্পী এফকেএ টুইগসকে নতুন মনের মানুষ নির্বাচন করেন প্যাটিনসন। সাবেক প্রেমিকের নতুন প্রেমিকাকে একদমই সহ্যই করতে পারছেন না ক্রিস্টেন। টুইগসকে তিনি কেবল কুৎসিতই বলেননি, অসুন্দর চেহারার জন্য তাঁর সঙ্গে প্যাটিনসনের প্রেম টিকবে না বলেও মন্তব্য করেছেন।
এ প্রসঙ্গে ক্রিস্টেনের কাছের একটি সূত্রের বরাতে হলিউডলাইফ ডটকম জানিয়েছে, টুইগসকে রীতিমতো ঈর্ষার চোখে দেখছেন ক্রিস্টেন। তিনি মনে করছেন, প্যাটিনসন-টুইগস আসলে প্রেমে পড়েননি, স্রেফ আমোদ–ফুর্তির জন্যই একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। এ সম্পর্ক খুব বেশি দিন টিকবে না। ছয় মাসের মধ্যেই প্যাটিনসনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবেন টুইগস।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের সিলভারলেকে একটি পার্টিতে কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপচারিতায় সময় টুইগসের চেহারা নিয়ে সমালোচনা করেন ক্রিস্টেন। এ প্রসঙ্গে ক্রিস্টেনের কাছের সূত্রটি জানিয়েছে, প্যাটিনসনের নতুন প্রেম ও প্রেমিকাকে একদমই সহ্য করতে পারছেন না ক্রিস্টেন। সম্প্রতি একটি পার্টিতে টুইগসের চেহারা নিয়ে আজেবাজে মন্তব্য করেছেন তিনি। বিশ্রী চেহারার কারণে টুইগসের সঙ্গে প্যাটিনসন অচিরেই সম্পর্ক ভেঙে দেবেন বলেও মন্তব্য করেছেন ক্রিস্টেন।

আরও জানতে পড়ুন: