ক্রিস্টেনের উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

অভিনয় পেশা সাধারণ মানুষের কাছ থেকে অভিনয়শিল্পীদের বিচ্ছিন্ন করে। সম্প্রতি এমন উপলব্ধির কথাই জানিয়েছেন ‘টোয়াইলাইট’খ্যাত হলিউডের আলোচিত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। 

২৪ বছর বয়সী ক্রিস্টেন মনে করেন, অভিনয় পেশার কারণে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কারণ তাঁর আশপাশের মানুষের ধারণা, তাঁর সঙ্গে কথা বলার এখতিয়ার তাঁদের নেই। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।

এ প্রসঙ্গে ক্রিস্টেন বলেন, ‘অভিনয়শিল্পীরা প্রচণ্ডভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এটা আমার কোনো অভিযোগ নয়। বিষয়টি পুরোপুরি মানুষের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। সাধারণ মানুষ মনে করেন, আমাদের কাছে এসে সৌজন্য বিনিময়ের অধিকার তাঁদের নেই। তাঁরা আমাদের সঙ্গে খুব একটা কথা বলেন না।’