ক্লিন্ট ইস্টউড ম্যাজিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লিন্ট ইস্টউড
ক্লিন্ট ইস্টউড

হলিউডে জীবিতদের মধ্যে তাঁর চেয়ে বড় কিংবদন্তি আর কেউ আছেন কি না এই নিয়ে তর্ক হতে পারে। কিন্তু ক্লিন্ট ইস্টউড যে একজনই এই নিয়ে কোনো তর্কের সুযোগ নেই। ৮৬ বছর বয়সী এই নির্মাতা অভিনেতা এখন আছেন ৭০তম কান উৎসবে।

তাঁর ‘আনফরগিভেন’ ( ১৯৯২) ছবির প্রদর্শনী উপলক্ষে কানে এসেছেন ইস্টউড। স্বাভাবিকভাবেই ক্লিন্ট ইস্টউড যেদিকে যাচ্ছেন ভক্তরা ছেঁকে ধরছেন তাঁকে। এবং অস্কার বিজয়ী এই নির্মাতা-অভিনেতা তাতে মোটেও বিরক্ত হচ্ছেন না। যতটা সম্ভব মিটিয়ে যাচ্ছেন ভক্তদের আবদার।
ওয়েস্টার্ন ঘরানার ‘আনফরগিভেন’ ছবিটি সেরা ছবিসহ একাধিক বিভাগে অস্কার জিতেছিল।