ক্লুনিকে প্রিটি ওমেনের টিপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জ ক্লুনি যমজ সন্তানের বাবা হতে যাচ্ছেন। হলিউড তারকার এই খবরটি এখন অনেকের জানা। এই খবরে যারপরনাই খুশি তাঁর সহকর্মী জুলিয়া রবার্টস। ‘প্রিটি ওমেন’খ্যাত জুলিয়া রবার্টসও যমজ সন্তানের জননী। তাই তিনি ক্লুনির সঙ্গে নিজের অভিজ্ঞতা থেকে কিছু টিপস দিয়েছেন।
তবে জুলিয়া রবার্ট তাঁর বন্ধুকে কী পরামর্শ দিয়েছেন, সে বিষয়ে একদমই মুখ খুলছেন না। সম্প্রতি এক অনুষ্ঠানে ৪৯ বছর বয়সী জুলিয়া স্বীকার করেছেন, তিনি তাঁর ৫৬ বছর বয়সী বন্ধুকে পরামর্শ দিয়েছেন। নিজেও যেহেতু যমজ সন্তানের মা, তাই যমজ সন্তানের হবু বাবাকে সন্তান লালন-পালন ও স্ত্রীর যত্নের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন।
অনুষ্ঠানে জুলিয়া রবার্টস সন্তানদের সঙ্গে কীভাবে তাঁর সময় কাটে, সে অভিজ্ঞতার কথাও বর্ণনা করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।