ক্লুনিকে বিশেষ সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি
জর্জ ক্লুনি

চারিট গোল্ডেন গ্লোব জিতেছেন। মনোনয়নই পেয়েছিলেন ১৩ বার। তবে এবারের গোল্ডেন গ্লোব পুরস্কারটি বিশেষ অনুভূতিই এনে দেবে জর্জ ক্লুনিকে। ক্লুনি যে পেতে চলেছেন বিশেষ সম্মানসূচক গোল্ডেন গ্লোব পুরস্কার। আগামী বছর তাঁকে দেওয়া হবে ‘সেসিল বি. ডেমিল অ্যাওয়ার্ড’। বিনোদনজগতে বিশেষ অবদান রাখার জন্য ১৯৫২ সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। এলিজাবেথ টেলর, সোফিয়া লরেন, শন কনারি, ডাস্টিন হফম্যান, আল পাচিনো, হ্যারিসন ফোর্ড, রবিন উইলিয়ামস, অ্যানটনি হপকিন্স, স্টিভেন স্পিলবার্গ, রবার্ট ডি নিরোর মতো শিল্পীরা এর আগে এই সম্মাননা পেয়েছেন। সর্বশেষ গত বছর এই সম্মাননা দেওয়া হয় উডি অ্যালেনকে। শুধু বিনোদন নয়, মানবিক কাজে ক্লুনির অবদানের কথাও বিবেচনা করে দেওয়া হচ্ছে এই পুরস্কার।
এর আগে ওহ ব্রাদার হয়্যার আর্ট দাউ, সিরিয়ানা, ডিসেন্ড্যান্টস, আরগো র জন্য গোল্ডেন গ্লোব জিতেছিলেন ক্লুনি। ২০১৫ সালের ১১ জানুয়ারি বসবে গোল্ডেন গ্লোবের আগামী আসর। বিবিসি।