ক্লুনির বিয়েতে বন্ধুরাই নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকার অভাব ছিল না। উৎসবও ছিল জমকালো। আনন্দে ভাটা পড়েনি কোথাও। তবু বর জর্জ ক্লুনির কি একটু মন খারাপ হয়নি? খুব কাছের দুই বন্ধুই যে তাঁর বিয়েতে আসতে পারলেন না।

ব্র্যাড পিট আর বেন অ্যাফলেকের অনুপস্থিতিটা খুঁচিয়েছে সবাইকেই। তবে দুজনই জানিয়েছেন, স্রেফ কাজের চাপেই আসতে পারেননি তাঁরা।
‘কেউ কেউ ভেনিস যায়, আর কেউ কাজ করে!’ মনের খেদটা এভাবেই প্রকাশ করেছেন বেন অ্যাফলেক। নিউইয়র্কে নিজের নতুন সিনেমা গন গার্ল-এর প্রচারণায় ব্যস্ত আছেন তিনি। আর ব্র্যাড পিট আছেন মালটায়। এখানে চলছে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তাঁর নতুন সিনেমার শুটিংয়ের কাজ। তবে ক্লুনি-আমাল বিয়ের উদ্যাপন এখনই থামছে না। বন্ধুদের সঙ্গে নিয়ে নিশ্চয়ই চলবে আরও আয়োজন। ইয়াহু সেলিব্রিটি।