ক্লুনির 'ডাবল' বিয়ে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই-চার-দশ নয়, পাক্কা ২১ বছর পর আবার বিয়ে করতে চলেছেন। বিয়েটা সে রকমই তো হওয়া চাই। শুধু তা-ই নয়, জর্জ ক্লুনি বিয়ে করতে চলেছেন দুবার। ঘাবড়াবেন না। দুজনকে একই সঙ্গে বিয়ে করার জটিল কোনো সমীকরণে আপনার প্রিয় অভিনেতা পড়তে যাচ্ছেন না। ক্লুনি তাঁর স্বপ্নরাজকন্যা আমাল আমালুদ্দিনকেই দুবার বিয়ে করবেন। প্রথমবার বিয়েটা হবে আইনগত, মানে সিভিল ম্যারেজ। এরপর সারা হবে ধর্মীয় আনুষ্ঠানিকতা। ভেনিসে সেই আসল বিয়ের আগে আইনগত কাজটা লন্ডনে সেরে নিতে চান দুজনে।
‘প্রথম’ বিয়েটা হবে শুধু কাছের কয়েকজন মানুষকে নিয়ে। এরপর ভেনিসের বন্দরে প্রেমের ভেলা ভাসাবেন দুজনে। আর সেই ভেনিসের বিবাহ উৎসব হবে রীতিমতো জাঁকােলা। উৎসবের তারিখটা সম্ভবত ২৭ সেপ্টেম্বর। আইএএনএস।