ক্ষমা চাইলেন নাইটলির পরিচালক

অস্কার ও বাফটা মনোনয়ন পাওয়া অভিনেত্রী কেইরা নাইটলি। আর তাঁর সম্পর্কেই কিনা পরিচালক জন কারনে মন্তব্য করলেন, ‘ভুলেও আর কেইরা নাইটলির সঙ্গে কোন ছবিতে কাজ করতে চাই না আমি।’
জনের এমন কথায় আশ্চর্য সবাই। অনেকে তাঁর এমন মন্তব্যের সমালোচনাও করেছেন। শেষ পর্যন্ত তোপের মুখে পড়ে নিজের এমন বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন জন।
নাইটলি এবং তাঁর সকল ভক্তের কাছে ক্ষমা চেয়ে জন বলেন, ‘আমি যা বলেছি তা অবশ্যই খুব খারাপ ও বেদনাদায়ক। আমি এই জন্য লজ্জিত। এখন আমি অন্যকে দোষারোপ না করে বরং নিজের কাজের খুঁত বের করার চেষ্টা করছি। ’
২০১৩ সালে ‘বিগিন এগেইন’ ছবিতে জন কারনের পরিচালনায় কাজ করেছিলেন নাইটলি। এই তারকা অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে জন বলেন, ‘ অভিজ্ঞতা খুব খারাপ। বড় তারকা বা মডেল নয়, কাজের প্রতি আগ্রহী ও কৌতুহলী এমন অভিনয়শিল্পীকে নিয়েই আমি কাজ করতে চাই। ’
সূত্রঃ ইয়াহু মুভিজ