ক্ষমা পেলেন রোমান পোলানস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমান পোলানস্কি
রোমান পোলানস্কি

‘দ্য পিয়ানিস্ট’ কিংবা ‘চায়নাটাউন’-এর মতো ছবি যিনি নির্মাণ করেছেন, তাঁর জীবনেও আছে কালো অধ্যায়। ফরাসি-পোলিশ নির্মাতা রোমান পোলানস্কির জীবনের এ অধ্যায় শেষ করে দিতে পারত তাঁর অত বছরের উজ্জ্বল ক্যারিয়ার। ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী মার্কিন কিশোরী সামান্থা গাইমারকে ধর্ষণ করেছিলেন বিখ্যাত এই চলচ্চিত্র পরিচালক। সেই থেকে শুরু হয় সামান্থার লড়াই। সে বছরই রোমানকে লস অ্যাঞ্জেলেস থেকে গ্রেফতার করা হয়।
প্রথমে রোমান অপরাধ স্বীকার না করলেও পরে স্বীকার করেন। এরপর সাজা শুরু হওয়ার আগেই পালিয়ে যান ফ্রান্সে। পরে আবার পুলিশের হাতে ধরা পড়ে জেলও খেটেছেন রোমান। প্রায় চার দশক ধরে চলছিল এই মামলার কার্যকলাপ। মামলা থেকে অব্যাহতি চাইছিলেন রোমান। শেষ পর্যন্ত ৮৩ বছর বয়সী রোমান তাঁর অপরাধ স্বীকার করে অনুতাপ করেন। আর তাই সামান্থা তাঁকে ক্ষমা করে দিয়েছেন।
সামান্থা বলেন, ‘তিনি ক্ষমা চেয়েছেন। আমি ক্ষমা করে দিয়েছি। আমি জানি তিনি সত্যিই অনুতপ্ত এবং তিনি আমার কোনো ক্ষতি করতে চাননি। তিনি যা করেছেন, তা তিনি স্বীকার করেছেন।’
সামান্থা তাঁর কষ্ট ভুলে জীবনে সামনে এগিয়েছেন। শুধু চেয়েছিলেন মানুষ শুধু সত্যটা জানুক। নিজের জীবন নিয়ে ২০১৩ সালে ‘দ্য গার্ল: আ লাইফ ইন দ্য শ্যাডো অব রোমান পোলানস্কি’ নামে একটি বইও তিনি লিখেছেন। ইয়াহু সেলিব্রিটি