ক্ষীণকায় সুন্দরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

গুণের কথা তো শেষ হওয়ার নয়। একাধারে সংসার আর কাজ সামলে যে কারও শরীর ভেঙে পড়তে পারে। কিন্তু এসব তোয়াক্কা করার মানুষ নন অ্যাঞ্জেলিনা জোলি। দুই দিক সামলাতে গিয়ে এ সুন্দরীর দেহগড়নও ভেঙে পড়েছে। একেবারে রোগা হয়ে পড়েছেন তিনি। হওয়াই স্বাভাবিক। ছয় সন্তানের দেখাশোনা, অভিনয়, চলচ্চিত্র পরিচালনা, ছবি আর পণ্যের প্রচার—আরও কত কি! কিন্তু তাই বলে নিজের স্বাস্থ্যকে এতটা অবহেলা? জোলিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন স্বামী ব্র্যাড পিট। তাঁর কানে গেছে, জোলি নাকি আনব্রোকেন ছবি পরিচালনার সময় নিজের প্রতি একেবারেই অমনোযোগী হয়ে পড়েছিলেন। এমনও দিন গেছে একেবারেই মুখে কিছু তোলেননি। তাই শরীর শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে তাঁর। তাই স্বাস্থ্য পুনরুদ্ধারে এখন ব্র্যাড তাঁকে তাগিদ দিয়ে যাচ্ছেন রোজ। কিন্তু কে শোনে কার কথা? ই-অনলাইন