খলচরিত্রে হ্যাভিয়ার বারদেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাভিয়ার বারদেম
হ্যাভিয়ার বারদেম

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের নতুন ছবি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস-এ এবার ভিলেনের ভূমিকায় দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা হ্যাভিয়ার বারদেমকে। জ্যাক স্প্যারোখ্যাত জনি ডেপের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই হবে তাঁর। পাইরেটস সিরিজের এই পঞ্চম কিস্তিতে ডেপ ফিরছেন পাইরেট ক্যাপ্টেন হিসেবে৷ আর, জিওফ্রে রাশ থাকছেন বারবোসার চরিত্রে।
জোকিম রনিং ও এসপেন স্যান্ডবার্গের পরিচালনায় ছবিটির শুটিং হবে অস্ট্রেলিয়ায়। এই ছবিতে বারদেমকে আসলে দেখা যাবে একজন ক্যাপ্টেন ভূতের ভূমিকায়। এই ভূতটি তাঁর ভাইয়ের মৃত্যুর জন্য জ্যাক স্প্যারোকে দায়ী করেন, আর ভাই হত্যার প্রতিশোধ নিতে অতিপ্রাকৃত বিদ্যার সন্ধানে বের হন। পিটিআই