খ্যাতি সয় না ক্রিস্টেন স্টুয়ার্টের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম-যশ-খ্যাতির জন্যই তো মানুষ বড় পর্দায় আসতে চায়। কিন্তু হলিউড কন্যা ক্রিস্টেন স্টুয়ার্টের অস্বস্তি সেখানেই। ‘টোয়ালাইট’ সিরিজের বেলা সোয়ান হয়ে ক্রিস্টেন পৌঁছেছিলেন খ্যাতির শীর্ষে। কিন্তু এই খ্যাতিই নাকি তাঁর কাল হয়ে দাঁড়িয়েছিল!
২৬ বছর বয়সী ক্রিস্টেন স্টুয়ার্ট বলেছেন, ‘টোয়ালাইট’-এর সাফল্যের পর তিনি খুব চিন্তিত থাকতেন। এত চাপে থাকতেন যে মাঝেমধ্যে প্যানিক অ্যাটাক হতো। ভয়ের চোটে প্রায়ই নাকি পেটব্যথা করত তাঁর।
এটাই শুধু নয়, ক্রিস্টেন মানসিক সমস্যাতেও ভুগছেন। সমস্যা যখন চরমে পৌঁছে, ক্রিস্টেন তখন অগোছালো কোনো কিছু সহ্য করতে পারেন না। তাঁর মনে হয়, সবকিছু হারিয়ে গেল। তাই প্রাণপণে গোছগাছ শুরু করেন। চিকিৎসাবিজ্ঞান তাঁর এই সমস্যার নাম দিয়েছে ‘অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার’। পিটিআই।