খ্যাপা ভক্তের পাল্লায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিনেথ প্যালট্রো
গিনেথ প্যালট্রো

‘আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি।’ ভক্তের কাছ থেকে এমনটা শুনতে নিশ্চয়ই ভালো লাগে। কিন্তু সেই ‘পাগলের মতো ভালোবাসা’ বিপদও ডেকে আনে। যেমন বিপদে পড়েছিলেন গিনেথ প্যালট্রো। মুধু পাগল নয়, মহা খ্যাপা এক ভক্তের পাল্লায় পড়েছিলেন। যে ভক্তকে আদালত পর্যন্ত নিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে।
ডান্টে সইউ নামের সেই পাগল ভক্ত ১৭ বছর ধরে পিছে লেগে আছে অস্কারজয়ী এই অভিনেত্রীর। আদালতে এই ভক্তের ৬৬টি চিঠি জমা দেওয়া হয়েছে, যে চিঠিতে প্যালট্রোকে বিয়ে করার প্রস্তাব যেমন আছে, একই সঙ্গে আছে মেরে ফেলার হুমকি। আছে চূড়ান্ত অশালীন কিছু কথাবার্তা। আছে আপত্তিকর কিছু উপহারও। বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেছেন, এতগুলো বছর ধরে কোনো মানুষকে এভাবে অত্যাচার করাটাও একধরনের নির্যাতন। এ সময় প্যালট্রো আদালতে কেঁদেও ফেলেন।
কাঁদারই কথা। এই খ্যাপাটের হাত থেকে মুক্তি পেতে ২০০০ সালেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সে সময় বিচারক তাঁকে জেলের সাজা না দিয়ে মানসিক চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। গত বছর আবারও আদালতে গেছেন প্যালট্রো। এবার বিচারের রায় কী আসে, সেটাই দেখার। আইএএনএস।