গাল গ্যাদতকে কঠিন জেরা করা হয়েছিল
২০১৭ সালে হলিউডের সুপারহিরো সিনেমা ‘জাস্টিস লিগ’–এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গাল গ্যাদত, বেন অ্যাফ্লেক, রে ফিশার, জস উইডন। শুটিংয়ে রে আর জস দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন, যা গড়িয়েছিল আদালত পর্যন্ত। আর এ মামলার সাক্ষী হিসেবে কঠিনভাবে জেরা করা হয়েছিল গাল গ্যাদতকে।
গাল গ্যাদত কে? ওয়ান্ডার ওম্যান হিসেবেই তিনি পরিচিত। ১৮ বছর বয়সে মিস ইসরায়েলের মুকুট উঠেছিল তাঁর মাথায়। কাজ করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীতেও। পরে হলিউডের নামী সব তারকার ভিড়ে ঠিকই জায়গা করে নিয়েছেন। সারা জীবন শক্তিশালী নারী চরিত্র খুঁজেছেন তিনি, পেয়েছেনও। আর সেই চরিত্রের সার্থকতা পেয়েছেন যখন একটি ছেলেশিশু ওয়ান্ডার ওম্যান দেখে বলে উঠেছেন, ‘আমি বড় হয়ে মেয়ে হতে চাই।’
ঘটনার তিন বছর পর গ্যাল জানালেন, রে ফিশার আর জস উইডনের মামলার জেরা প্রসঙ্গে এই তারকা বলেন, ‘যখন তারা ঝগড়া করছিল, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না। অথচ আমাকেই সবচেয়ে বেশি ভুগতে হলো। রে বা জসকেও এত দীর্ঘ সময় কঠিন জেরার ভেতর দিয়ে যেতে হয়নি, যতটা আমাকে হয়েছে। জসের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক মধুর নয়। আমি খুশি যে রে তাঁর সব সত্যি নিয়ে সামনে এসেছে। আমি তাঁকে সমর্থন করি। আমিও তাই একই কাজ করলাম। দর্শক আর ভক্তরাই আমাদের তৈরি করেছে। তাদের সবটা জানা উচিত।’ এই ঘটনায় গালকে জেরা করার অন্যতম কারণ ছিল নিরপেক্ষ না থেকে রের পক্ষ নেওয়া। আর গাল গ্যাদত এখনো সেটাই করলেন। জল বহুদূর গড়ালেও এখনো সেই দ্বন্দ্বের কোনো সমাধান হয়নি।
২০১৮ সালে টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের একজন গাল গ্যাদত। ২০২০ সালে তিনি হলিউডের সবচেয়ে পারিশ্রমিক নেওয়া অভিনয়শিল্পী।