গাড়ি নির্মাতার বিরুদ্ধে মামলা করবে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তন ইয়েলচিন
আন্তন ইয়েলচিন

ঘাতক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন অভিনেতা আন্তন ইয়েলচিনের পরিবার। সন্তানের মৃত্যুর কারণ হিসেবে তাঁরা জিপ গাড়ি গ্র্যান্ড চেরোকির ত্রুটিকেই দায়ী করেছেন। ফলে নির্মাতা প্রতিষ্ঠানের দণ্ড চেয়ে মামলা করবেন তাঁরা।
লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে চেরোকি গাড়ি নির্মাতা ফিয়াট ক্রাইসলারসহ নির্মাতা জেডএফ নর্থ আমেরিকা ও বিক্রেতা প্রতিষ্ঠান দ্য অটো ন্যাশনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। গত জুন মাসে ‘দ্য স্টার ট্রেক’ অভিনেতা আন্তন ইয়েলচিন তাঁর নিজের বাড়ির উঠোনে পার্ক করা গাড়িচাপায় মারা যান। পুলিশ জানিয়েছিলেন, নিজের গাড়ির পেছনেই দাঁড়িয়ে ছিলেন অভিনেতা। গাড়িটি হঠাৎ পেছন দিকে চলতে শুরু করে এবং ইটের তৈরি চিঠির বাক্স ও বাড়ির সীমানাপ্রাচীরের সঙ্গে তাঁকে চেপে ধরে। এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তরুণ অভিনেতা। ময়নাতদন্ত প্রতিবেদনেও তেমনটিই লেখা হয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠানের হিসেব মতে প্রায় ১ দশমিক ১ মিলিয়ন গাড়ি বিক্রি করেছেন তারা। তাঁদের বিক্রীত এ গাড়িগুলোকে অন্তত ৩শ মৃত্যুর দায় নিতে হবে। যার ফলে অভিযুক্তদের বিরুদ্ধে ৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ মামলা করা হবে।
গত সোমবার অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো এক বিবৃতিতে জানিয়েছে, অপূরণীয় ও দুঃখজনক ক্ষতির জন্য তারা ইয়েলচিন পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কিন্তু মামলা নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস